• প্রতিটি শিক্ষার্থীকে বছরে ন্যূনতম ৮৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
• বিদ্যালয় শুরুর ঘণ্টার পূর্বেই শ্রেণিকক্ষে উপস্থিত হতে হবে।
• অনুপস্থিত থাকলে অভিভাবকের স্বাক্ষরিত আবেদন জমা দিতে হবে।
• দেরিতে আসা শিক্ষার্থীকে অফিস থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
পোশাক ও আচরণ বিধি
• নির্ধারিত পরিষ্কার স্কুল ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।
• চুল পরিপাটি ও নখ ছোট রাখতে হবে।
• শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে ভদ্র ও সম্মানজনক আচরণ করতে হবে।
• বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব।
শ্রেণিকক্ষের নিয়ম
• ক্লাস চলাকালীন মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করতে হবে।
• শিক্ষকের অনুমতি ছাড়া শ্রেণিকক্ষ ত্যাগ করা যাবে না।
• মোবাইল ফোন ও অপ্রয়োজনীয় জিনিসপত্র আনা সম্পূর্ণ নিষেধ।
• প্রতিদিনের বাড়ির কাজ নিয়মিত সম্পন্ন করতে হবে।