
রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মাধ্যম নয়; এটি চরিত্র গঠন, নৈতিকতার বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার।অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ, আপনার সন্তানের স্বপ্নের সহযোগী হয়ে আমাদের পাশে থাকুন। শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।
আল্লাহ আমাদের সকলের সহায় হোন।